1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জাতিসংঘের অধীনে গুম-খুন ঘটনার তদন্ত দাবি ফখরুলের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১০৮ সময় দর্শন

বাংলাদেশের গুম-খুনের ঘটনায় আবারও জাতিসংঘের অধীনে তদন্ত চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় গুম-খুনের জন্য অন্যান্য দেশের মতো বাংলাদেশেও

একদিন বিচার হবে বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে গুম দিবস উপলক্ষ্যে বিএনপি আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, সারাদেশে সরকার বিরোধী আন্দোলন শুরু হয়েছে।আন্দোলনে ভয় পেয়ে সরকার লাঠিয়াল বাহিনী মাঠে নামিয়েছে। রাজপথে বিএনপির নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে এসময় সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান ফখরুল।

 

মির্জা ফখরুল বলেন, ভয় দেখিয়ে গুম-নির্যাতন করে ক্ষমতায় টিকে আছে সরকার। প্রতিটি অন্যায়ের জন্য সরকারের বিচার করার হুঁশিয়ারিও দেন তিনি।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে মহানগর বিএনপি। যেখানে স্বজনদের ফিরেয়ে দিতে আকুতি ছিলো গুম হওয়া প্রতিটি পরিবারের সদস্যের।

এসময় দলের কেন্দ্রীয় নেতারা বলেন, প্রতিটি নিখোঁজ সদস্যদের সন্ধান না দিলে, কঠোর আন্দোলনে সরকার পতন করা হবে।

বিএনপি নেতারা অভিযোগ করেন, ক্ষমতাসীনদের নির্দেশেই বিরোধী নেতাকর্মীরা গুম হয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নিখোঁজদের সন্ধান না দিলে বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবেনা সরকার। আন্তর্জাতিক আদালতে তাদের বিচার হবে বলেও দাবি করেন তারা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu