1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জগন্নাথপুরে এলজিইডি এর উদ্যোগে ব্র্যাকের পরিচালনায় সড়ক নিরাপত্তা কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা

রনি মিয়া,সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১১৫ সময় দর্শন

সুনামগঞ্জের জগন্নাথপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর উদ্যোগে ব্র্যাকের পরিচালনায় সড়ক নিরাপত্তা কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৩০ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সদস্য বৃন্দের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা রোড সেফটি কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকৌশলী এলজিইডি সোহরাব হোসেনের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সূধন ধর।

কর্মশালায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রদীপ কুমার দেব, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, সুনামগঞ্জ বিআরটিএ সহকারি ইনস্পেক্টর দেলোয়ার হোসাইন, উপজেলা আবাসিক বিদ্যুৎ সাপ্লাই বিপিডিবি কর্মকর্তা আজিজুল ইসলাম আজাদ, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম, শাহজালাল মহা বিদ্যালয়ের অধ্যক্ষ মো. ফজলে আহমেদ, জগন্নাথপুর বাস,মিনিবাস,মাইক্রোবাস সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিন্টু মিয়া, সিএনজি, লেগুনা, অটোরিকশা শ্রমিক প্রতিনিধি মোহাম্মদ রেজান আহমদ রেজুয়ান, ব্র্যাক বিভাগীয় ব্যবস্থাপক হাসান আলী প্রমুখ।

কর্মশালাটি পরিচালনা করেন ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির প্রশিক্ষক ইঞ্জিনিয়ার মতিউর রহমান। সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ফিল্ড কমিউনিকেটর সোবহান শেখ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের অর্থায়নে কর্মশালাটি বাস্তবায়ন করেন আরটিআইপি -২, এলজিইডি ও ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu