1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জ্বালানি তেলের দাম কমবে কিনা সিদ্ধান্ত সরকারের : বিপিসি চেয়ারম্যান

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৯৫ সময় দর্শন

জ্বালানি তেলের দাম কমানো হবে কি না সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এবিএম আজাদ (এনডিসি)।

সোমবার বিপিসি কার্যালয়ে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভ্যাট-ট্যাক্স কমানোয় জ্বালানি তেল আমদানিতে খরচ কতটা কমবে তা খতিয়ে দেখা হচ্ছে।

রোববার ডিজেলের ওপর থেকে সব ধরনের আগাম কর মওকুফ করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।পাশাপাশি আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়। এ অবস্থায় ডিজেলের

দাম কমবে কি না এ বিষয়ে বিপিসি চেয়ারম্যান বলেন, ‘ডিজেলের দাম প্রতি ব্যারেলে ১৩২ ডলার পড়ছে, যেটা আমাদের বিক্রয় মূল্যের চেয়ে লিটারে সাড়ে ৯ থেকে ১০ টাকা বেশি। অগ্রিম কর এবং

আমদানি শুল্ক কমানোর কারণে খরচ কতটুকু কমবে সেটা খতিয়ে দেখতে এখনও দুই-তিন দিন লাগবে। ’

 

এ সময় উপস্থিত পেট্রোল পাম্প মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক অভিযোগ করেন, নিয়ম না জেনেই পেট্রোল পাম্পগুলোতে অভিযান পরিচালনা করে হয়রানি করছে

ভোক্তা অধিকার।

এর আগে রাজধানীর কারওয়ান বাজারে বিপিসি কার্যালয়ে পেট্রোল পাম্প মালিক অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করেন বিপিসি চেয়ারম্যান।

এর আগে গত ৫ আগস্ট সরকার প্রতি লিটার ডিজেলের দাম ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা নির্ধারণ করে। এতে পরিবহন, প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন খরচ বেড়ে যায়। বেড়েছে কৃষি খাতের সেচ বাবদ

খরচও।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu