1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জগন্নাথপুরে আগুনে পুড়ে গবাদী পশু সহ বসতঘর ছাই

রনি মিয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
  • আপডেটের সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১২৭ সময় দর্শন

:: সুনামগঞ্জের জগন্নাথপুরে সুনামগঞ্জ-ঢাকা মহাসড়কের পাশে নারিকেলতলা গ্রামে ২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে এতে প্রায় ৩লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানাগেছে। রবিবার দিবাগত রাত ৩টার দিকের স্থানীয় জহির মিয়ার বাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের মঈন উদ্দিন মিয়ার ছেলে জহির মিয়া বসত ঘরে রাত ৩টার দিকে আগুন দেখতে পান। আশে পাশের লোকজন মিলে আগুন নিভানোর চেষ্টা করেন। পরে জগন্নাথপুরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার সকালে থানা পুলিশের একটি দল ও রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।

বাড়ির মালিক জহির মিয়া জানান, আমার প্রতিপক্ষের লোকজন দীর্ঘ দিন ধরে সমস্যা সৃষ্টি করে আসছে। গত বছর আমার ভাইয়ের গাড়ীতে আগুন দিয়েছিল এবার আমার সকল কিছু শেষ করে দিছে। আমি রাত ৩টার সময় আমার গরুর ঘরে আগুন দেখতে পাই। কিন্তু অসহায় হয়ে আগুন নেভানোর চেষ্টা করি এর মধ্যে গরু বাহির করতে পারলেও ৪টি ভেড়া, ঘরের সকল মালামাল সহ নগদ ১লক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।

আমি এর বিচার চাই। ঘটনাস্থল পরিদর্শনকারি জগন্নাথপুর থানার এএসআই মো. সুহেল জানান, আগুন লাগার খবর পেয়ে আমি ও এসআই অলক স্যার ঘটনাস্থল পরিদর্শন করে আসছি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায় নাই।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu