বাংলাদেশের আগামী নির্বাচন ভালো হবে বলে আশা করছেন ঢাকায় নিযুক্ত জাপান রাষ্ট্রদূত ইতো নাওকি। তিনি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে।
সোমবার (২৯ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎকার শেষে তিনি এ কথা বলেন।
জাপানি রাষ্ট্রদূত বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি কেমন তা জানতে আমি সিইসির সঙ্গে সাক্ষাতের জন্য এসেছিলাম।অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জন্য তিনি কী প্রস্তুতি নিচ্ছেন, তাই
আলোচনা করেছি। ’
ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে আলোচনা হয়েছে কিনা সে বিষয়ে তিনি বলেন, ইভিএম নিয়ে সিইসির সঙ্গে কথা হয়েছে। ১৫০ আসনে ইভিএম ব্যবহারের কথা তিনি জানিয়েছেন। এই মেশিনের
মাধ্যমে অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে বলে আমি আশা করছি। হাতে এখনো এক বছর তিন-চার মাস সময় আছে। সরকার ও বিশেষ করে ইসির প্রতি প্রত্যাশা থাকবে বাংলাদেশে আগামী নির্বাচন
অংশগ্রহণমূলক করতে তারা চেষ্টা করবে। ’