1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আন্দোলনে জনগণ নেমে আসছে : ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১০৮ সময় দর্শন

জনগণের মধ্যে সরকারবিরোধী ঐক্য তৈরি হয়েছে বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ভয়

পেয়েছে বলেও দাবি তার।

জাতীয় প্রেসক্লাবে সোমবার সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমেদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, আজকে সবচেয়ে ভয় পেয়েছে তারা (সরকার) এ জন্য যে, জনগণের মধ্যে একটি ঐক্য সৃষ্টি হয়েছে।জনগণের ঐক্য বহাল থাকলে সরকারের পতন হবে।

 

কারণ আমরা বিশ্বাস করি, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐক্য সৃষ্টি হবে। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে আমরা এই সরকারকে ভেঙে, সত্যিকার অর্থেই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবো।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের আন্দোলনে জনগণ এখন সম্পৃক্তভাবে নেমে আসছে। কিন্তু আওয়ামী লীগ তাদের সন্ত্রাসী বাহিনী জনগণের উপর লেলিয়ে দিয়েছে। বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করছে।

বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ আক্রমণ চালাচ্ছে। পুলিশ বিভিন্ন জায়গায় গুলি করছে এবং আমাদের বহু নেতা কর্মীকে আহত করেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu