সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। রোববার (২৮ আগস্ট) সংসদ অধিবেশনের শুরুতে সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী ডেপুটি
স্পিকার হিসেবে তার নাম প্রস্তাব করেন। সমর্থন করেন সংসদ সদস্য কামরুল ইসলাম (ঢাকা-২)। এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পরিচালনায় কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।
সন্ধ্যা ৭টায় ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেবেন শামসুল হক টুকু। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করাবেন। সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে এই শপথ হবে।
শামসুল হক টুকু এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে পাবনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০৯-২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।