1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কাপ্তাইয়ে ১৪৪ ধারা জারি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১২৫ সময় দর্শন

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৭ আগস্ট) রাতে এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অবহিত পত্র দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান স্বাক্ষরিত অবহিত পত্রে জানানো হয়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন ভাড়া এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কাপ্তাই উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রোববার (২৮ আগস্ট) সকালে বিক্ষোভ সমাবেশ করবে।

অপরদিকে একইদিনে একইস্থানে ক্ষমতাসীন দল কাপ্তাই  উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি নেতা তারেক জিয়ার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করবে ।

পত্রে আরও জানানো হয়, একই সময়ে দেশের দুটি বৃহত্তর রাজনৈতিক দলের সমাবেশের কারণে উপজেলার স্বাভাবিক শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

যে কারণে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উপজেলায় ১৪৪ ধারা জারির নির্দেশনা দেওয়া হয়। ওইদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই উপজেলা সদর এবং এর আশেপাশের এলাকায় সকল প্রকার মিছিল-মিটিং, সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি চার বা তার ততোধিক ব্যক্তি একত্রে চলাচল এবং আইন, শৃঙ্খলা পরিপন্থী সব অবৈধ কার্যক্রম নিষিদ্ধ থাকবে। ১৮৯৮সালের ফৌজধারী কার্যবিধি অনুসারে ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে পত্রে উল্লেখ করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu