1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

উত্তরায় লরি চাপায় ট্রাফিক কনস্টেবল নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১২৭ সময় দর্শন

রাজধানীর উত্তরায় লরির চাপায় কাজী মাসুদ (৩৮) নামে এক ট্রাফিক কনস্টেবল মারা গেছেন। শনিবার দিবাগত রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আবদুল্লাহপুর-টঙ্গী ব্রিজের ১০০ গজ দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার পরিদর্শক তদন্ত মো. ইয়াসিন গাজী।

তিনি জানান, নিহত কাজী মাসুদ ট্রাফিক উত্তরা পূর্ব জোন, উত্তরা বিভাগে কর্মরত ছিলেন।ভোর আনুমানিক পৌনে ৪টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক তাসিন পাম্পের পূর্ব পাশে দায়িত্ব পালন করার সময়ে পেছন দিক থেকে একটি লরি এসে ট্রাফিক কনস্টেবল কাজী মাসুদকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে যান, পরে ওই লরির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনা স্থলে প্রাণ হারান।

 

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর ৪টার দিকে ওই পুলিশ সদস্যকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মনির বলেন, লরিচাপায় ট্রাফিক পুলিশ কনস্টেবল নিহতের ঘটনা জানার পর ঘটনাস্থলে গিয়ে লরিটি জব্দ করা হয়। তবে লরির চালক পালিয়ে যাওয়া তাকে আটক করা যায়নি। এ ঘটনায় পুলিশ কনস্টেবলের কপালে ও বুকে প্রচুর আঘাত পেয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. বদরুল হাসান বলেন, রাতে আবদুল্লাহপুর এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবল মাসুদ নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu