1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মুন্সীগঞ্জে বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত ২০

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১২১ সময় দর্শন

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার শ্রীনগর-দোহার বাইপাস সড়কে এ হামলার ঘটনা ঘটে। এতে উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুল ইসলাম খানসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ।

 

হামলার বিষয়ে বিএনপির অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি শ্রীনগর বাইপাস এলাকায় বিক্ষোভ মিছিল করে। এ সময় ছাত্রলীগও পাল্টা মিছিল করে। ছাত্রলীগের নেতারা মিছিল নিয়ে ওই এলাকায় পৌঁছে বিএনপির নেতাকর্মীদের উপর হামলার চালান। বিএনপির শান্তিপূর্ণ মিছিলে বিনা উসকানিতে ছাত্রলীগ এ হামলা করে।

হামলার অভিযোগ অস্বীকার করে শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইম ইসলাম প্রিন্স বলেন, ‘জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রীনগর বাইপাস এলাকায় শোক র‌্যালি করছিলাম। হঠাৎ বিএনপির কিছু নেতা সেই র‌্যালিতে হামলা করেন। এতে ছাত্রলীগের ১২ নেতাকর্মী আহত হয়েছেন। ’

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বাইপাস এলাকায় ছাত্রলীগের একটি কর্মসূচি চলছিল। সেই সময় বিএনপির মিছিল পাশ দিয়ে যাচ্ছিল। তখন ছাত্রলীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে কয়েকজন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu