1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১০৫ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় শুক্রবার উপজেলা বিএনপির উদ্যোগে গ্যাস, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আ. রহিমের হত্যার প্রতিবাদে নেতাকর্মীরা গলাচিপা পৌর শহরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল নিয়ে প্রবেশ করার চেষ্টা করলে বিভিন্ন ইউনিয়নের সড়কের মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধার সৃষ্টি করে।

এ বাধায় উপজেলা যুবদলের আহবায়ক কমিটির ১ নম্বর সদস্য মো. মোস্তাফিজুর রহমান মঈনসহ বিএনপির ১৯ জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহত ৮ জন নেতাকর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত গোলখালী ইউনিয়ন শ্রমিক দলের নেতা গিয়াস উদ্দিন মোল্লা (৪৫) ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাশিদুল হাসানকে (৩৫) উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর বাজারের সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে পুলিশের বাধার পরে উপজেলা বিএনপির আহবায়ক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক এমপি শাহজাহান খান, সাবেক উপজেলা ব্এিনপির সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর হোসেন খান ও মাসুম বিল্লাহ, পৌর যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।

উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বলেন, আমরা যাতে সমাবেশ সফল করতে না পারি তার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীরা সড়কের বিভিন্ন মোড়ে লাঠিসোঠা নিয়ে হামলা চালিয়ে ১৯ জন নেতাকর্মীকে আহত করেছে। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে বলেন, এটা উপজেলা বিএনপির সাংগঠনিক দুর্বলতা। আর আমরা হামলার সাথে জড়িত নই। এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, বিএনপি প্রতিবাদ সমাবেশ করবে, আমাদের কোন অনুমতি নেননি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu