হরতালের আগের রাতে রাজধানীর পল্টনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ছবি: সংগৃহীত
জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। এই হরতালের সমর্থনে বুধবার রাতে রাজধানীর পল্টন মোড়ে মিছিল ও টায়ারে অগ্নিসংযোগ করা হয়েছে।
পল্টন থানার ওসি মো. সালাউদ্দিন রাতে প্রথম আলোকে বলেন, রাত ১১টার দিকে পল্টন মোড়ে বাম জোটের হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিল থেকে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করাসহ রাস্তায় গাড়ির টায়ারে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় চারজনকে আটক করা হয়। অন্যদের ধাওয়া দিয়ে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।