1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাবা-মা পেলো ব্যাগে পড়ে থাকা সেই নবজাতক

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১২১ সময় দর্শন

সিরাজগঞ্জের কামারখন্দে রাস্তার পাশে ব্যাগের ভেতর পড়ে থাকা সেই নবজাতক ছেলেশিশুর দায়িত্ব নিয়েছেন এক দম্পতি। বেলকুচি উপজেলার এক নিঃসন্তান দম্পতি শিশুটির দায়িত্ব নিতে চাওয়ায় বুধবার রাতে উপজেলা প্রশাসন তাদের কাছে নবজাতক শিশুটিকে হস্তান্তর করে। ওই সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুজ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিম এবং কামারখন্দ থানার ওসি মো. হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমা খাতুন জানান, মঙ্গলবার উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক নবজাতক ওই শিশুকে নিতে ইচ্ছুক দম্পতিদের আবেদন আহ্বান করা হয়।এতে ১২টি আবেদন জমা পড়ে। বুধবার উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্তে শর্তসাপেক্ষে নিঃসন্তান এক দম্পতিকে নবজাতক ওই শিশুটির দায়িত্ব দেওয়া হয়। ওই দম্পতির স্বামী বিদেশ থাকায় স্ত্রীর কাছে শিশুটিকে তুলে দেওয়া হয়েছে।

 

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে উপজেলার জামতৈল ইউনিয়নের কৃষ্ণদিয়া এলাকায় রাস্তার পাশে একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে ছিল। আসমা বেগম নামে এক নারী ওই ব্যাগের মধ্য থেকে কান্নার আওয়াজ শুনতে পান। পরে পুলিশের সহায়তায় অজ্ঞাতপরিচয় ওই নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu