1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

খাগড়াছড়িতে বিএনপির মঞ্চ ভাঙচুর করল আ.লীগ নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১১২ সময় দর্শন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ও মানিকছড়ি উপজেলা বিএনপির কাউন্সিলের প্রস্তুতি মঞ্চ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। হামলায় দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলামসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছে স্থানীয় বিএনপি।

বিএনপি দলীয় সূত্র জানায়, আগামীকাল বৃহস্পতিবার বিকালে দীঘিনালা উপজেলা বিএনপির কাউন্সিল হওয়ার কথা রয়েছে। কাউন্সিলকে সামনে রেখে উপজেলার ফুটবল মাঠে মঞ্চ নির্মাণের কাজ চলাকালে বুধবার (২৪ আগস্ট) বিকাল সোয়া চারটার দিকে হামলার ঘটনা ঘটে।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার অভিযোগ করেন, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম দলীয় নেতাকর্মীদের মঞ্চ নির্মাণের কাজ তদারকি করছিলেন। এ সময় শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী লাঠিসোটা ও ধারাল অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। হামলায় অন্তত ১০ জন আহত হন। তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ৮ আগস্ট দীঘিনালা উপজেলা বিএনপির কাউন্সিল নির্ধারিত তারিখ ছিল। কাউন্সিলটি আয়োজন করা হয়েছিল উপজেলার মেরুং-এর একটি গ্রামে। কিন্তু সম্মেলনের একদিন আগে ৭ আগস্ট সকাল ৯টার দিকে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী অস্ত্রশস্ত্র নিয়ে কাউন্সিলের মঞ্চ ও টেবিল দেওয়ার ভাঙচুর করে। হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত হয়।

পরবর্তীতে জেলা প্রশাসন ও পুলিশের অনুমতি নিয়ে শুক্রবার ২৬ আগস্ট ফের দীঘিনালা উপজেলা বিএনপির কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়।

এ বিষয়ে দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কাসেমের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu