1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইউক্রেনের রেল স্টেশন হামলা, নিহত ২২

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১৩১ সময় দর্শন

ইউক্রেনের ৩১তম স্বাধীনতা দিবস ছিল গতকাল বুধবার। সেই সঙ্গে একইদিনে পূর্ণ হল দেশটিতে রুশ অভিযানের ছয় মাস। স্বাধীনতা দিবসে স্বাধীনভাবে দিনটি উদযাপন করতে পারলোনা কিয়েভ।

রুশ হামলার আশঙ্কায় বাতিল করা হয়েছে সকল অনুষ্ঠান।এদিকে দেশটির ওপর রাশিয়ার সামরিক অভিযান শুরুর ঠিক ছয় মাসের মাথায় বুধবার ইউক্রেনের একটি রেল স্টেশনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২২ ব্যক্তি নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

 

কিয়েভ জানায়, ইউক্রেনের ছোট্ট শহর চাপলিনে ওই ক্ষেপণাস্ত্র হামলার ফলে একটি গাড়িতে আগুন ধরে যায় এবং এটির পাঁচ আরোহীর সবাই নিহত হন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিউ ইয়র্কে বুধবার রাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ওই হামলা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন। তবে জেলেনস্কির দাবির ব্যপারে রাশিয়া এখনও কোনো মন্তব্য করেনি।

এর আগে, রাশিয়া ইউক্রেনের বেসামরিক অবস্থানে হামলা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে। গত এপ্রিল মাসে ইউক্রেনের আরেকটি ট্রেন স্টেশনে এক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫০ যাত্রী নিহত হয়। রাশিয়া ওই হামলায় নিজের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছিল।

উল্লেখ্য, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। দু’দেশের সংঘাতের নেপথ্যে মূল কারণ হিসেবে ধরা হয়েছিল পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ইউক্রেন চেয়েছিল ন্যাটোর গোষ্ঠীভুক্ত হওয়ার। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে একই গোষ্ঠীতে প্রতিবেশী ইউক্রেনকে দেখতে নারাজ পুতিন প্রশাসন। ফলে এক কথায় শাস্তি দিতেই প্রতিবেশি ইউক্রেনের উপর শুরু হলো রুশ হামলা।

সূত্র: দ্য গার্ডিয়ান, আল-জাজিরা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu