1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অফিসে অনিয়মিত হলেই ব্যবস্থা: রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১১১ সময় দর্শন

শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি কর্মচারীদের অফিসে নিয়মিত হাজিরা দিতে হবে। অন্যথায় কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সরকারি কর্মচারীদের দায়িত্বশীল ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

বুধবার কিশোরগঞ্জের ইটনা উপজেলায় স্থানীয় কর্মকর্তা ও পেশাজীবী সংগঠনের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন

স্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে রাষ্ট্রপতি বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যাঁরা মনে করেন, এলাকার উন্নয়নের ফলে তাঁদের ক্ষমতায় যাওয়ার পথ সংকুচিত হচ্ছে, তাঁরাই বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। ভোটারদের উদ্দেশে আবদুল হামিদ বলেন, ‘রাজনীতিবিদ আসবেন ও যাবেন। কিন্তু হাওরের উন্নয়নে যিনি কাজ করবেন, ব্যক্তি ও পারিবারিক উন্নয়নের পরিবর্তে জনগণের উন্নয়নে যিনি কাজ করবেন, তাঁকেই জনপ্রতিনিধি নির্বাচিত করুন। ’

স্থানীয় একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া হয় না, এ অভিযোগ প্রসঙ্গে রাষ্ট্রপ্রধান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি কর্মচারীদের সব নিয়মকানুন মেনে চলতে হবে। ছেলেমেয়েরা যাতে সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারে, সেই পরিবেশও নিশ্চিত করতে হবে।

হাওরাঞ্চলে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ না করার পরামর্শ দিয়ে রাষ্ট্রপতি বলেন, পরিবেশকে ধ্বংস করে যাতে উন্নয়ন না করা হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu