1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

১৫০ ছক্কা মারলেন পাক ক্রিকেটার আসিফ আলি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১০৫ সময় দর্শন

দিনে ১০০-১৫০ ছক্কা মেরে এশিয়া কাপের প্রস্তুতিটা সেরে ফেললেন গেল বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপেক্ষে ঝড় তোলা পাক ক্রিকেটার আসিফ আলি। গেল বছর এই সংযুক্ত আরব আমিরাতের মাটিতেই বসেছিল টি-টোয়েন্টির বিশ্বআসর। সেই আসরে নিউজিল্যান্ড আর আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানকে বিপদের হাত থেকে রক্ষা করেন আসিফ আলি।

শারজায় কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ১২ বলে ২৭ রানের ইনিংস, অপরাজিত সেই ইনিংসে তিনি হাঁকিয়েছিলেন তিন ছক্কা।এরপর আফগানদের বিপক্ষেও একই পরিস্থিতি সামনে এসে দাঁড়িয়েছিল তার। শেষ ২ ওভারে প্রয়োজন ছিল ২৪ রান। চারটা ছক্কায় এক ওভারেই খেলাটা শেষ করে দেন আসিফ।

 

সেই ধারাটা এবারও ধরে রাখতে মরিয়া তিনি। তাই তো এশিয়া কাপের জন্য নিয়েছেন বাড়তি প্রস্তুতি। লাহোরে দলের জাতীয় হাই পারফরম্যান্স সেন্টারে অনুশীলন করেছেন পাক এই ব্যাটসম্যান। আজ মঙ্গলবার পিসিবির ভিডিওবার্তায় জানালেন সে কথা।

আসিফের ভাষ্য, ‘আমি এমন একটা জায়গায় খেলি, যেখানে প্রতি ওভারে ১০ এরও বেশি রান করে দরকার হতেই পারে। সেটার জন্যই বড় শট খেলতে হয় আমাদের। আর এজন্য দরকার প্রচুর প্রস্তুতির। অনুশীলনে আমি প্রতিদিন সাধারণত ১০০-১৫০ ছক্কা হাঁকাই, যেন ম্যাচে অন্তত ৪-৫ টা ছক্কা হলেও মারতে পারি। ’

শেষ দিকে ব্যাট করতে নামলে পূর্বনির্ধারিত শট অনেকটা ব্যাটসম্যানদের মনে গেঁথেই যায়। আসিফ জানালেন, সেটা থেকেও নিজেকে দূরে রাখার চেষ্টা করেন।

জানালেন, সেজন্যে বলের গুণ বুঝে তবেই শট নির্বাচনে মনোযোগ দেন তিনি। বললেন, ‘টি-টোয়েন্টিতে যখন ব্যাট করতে নামি, তখন সবসময় চাপ থাকে। আমি চেষ্টা করি বলের লাইন-লেন্থ বুঝে ব্যাট করার। একই শট বারবার মারার চেষ্টা করিই না। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu