1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘শেখ হাসিনাকে হত্যার নির্দেশ দেয় তারেক রহমান’

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১১৩ সময় দর্শন

২১ আগস্ট ২০০৪ সালে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যা চেষ্টার নির্দেশ দেয় তারেক রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় তার ভেরিফাইড ফেসবুক পেইজে একটি প্রামাণ্যচিত্র পোস্ট করেন। ‘২১ আগস্ট গ্রেনেড হামলাঃ একটি হাওয়া ভবন ষড়যন্ত্র’ শিরোনামে ঔ প্রমাণ্যচিত্রে একথা বলেন তিনি।

প্রামাণ্যচিত্রে আরও বলা হয়, ১৪ আগস্ট ২০০৪ এ হাওয়া ভবনে এক বৈঠক হয়।

বৈঠকে উপস্থিত ছিল তারেক রহমান, বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর, বঙ্গবন্ধুর খুনি মেজর নূর, জামায়াতে ইসলামের সাধারন সম্পাদক আলী আহসান মুজাহিদ, খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরী, বিএনপি সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নান, পিন্টুর ভাই হরকাতুল জিহাদ নেতা মাওলানা তাজউদ্দিন।

বৈঠকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার নির্দেশ দেয় তারেক রহমান। তারেক রহমান নিশ্চয়তা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো একাজে সাহায্য করবে।

এর পর ১৬ই আগস্ট মিন্টো রোডে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের বাসায় এক বৈঠকে হামলার পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরী করা হয়। সেখানেই আক্রমণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

১৮ই আগস্ট আবদুস সালাম পিন্টুর বাসায় বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন পিন্টুর ভাই তাজউদ্দিন, খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক। এ সময় হরকাতুল জিহাদের কাছে ১২টি আর্জেস গ্রেনেড হস্তান্তর করেন বাবর।

২১শে আগস্ট গ্রেনেড হামলার পর হামলাকারীরা সহজেই পালিয়ে যায়।  হামলার মূল হোতা আবদুস সালাম পিন্টুর ভাই তাজউদ্দিনকে পাকিস্তান পাঠিয়ে দেয় তারেক রহমান ও ডিউক।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu