1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শিশু ধর্ষণচেষ্টা মামলায় বৃদ্ধের ১০ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১১৫ সময় দর্শন

রংপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলায় ভোজন রায় (৬৩) নামের এক বৃদ্ধকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আজ বুধবার দুপুরে নারী ও

শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক রোকনুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় প্রদানের সময় আসামি ভোজন রায় আদালতে উপস্থিত ছিলেন।

তিনি পীরগাছা উপজেলার পঞ্চানন গ্রামের সব্বে চন্দ্র বর্মনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১০ অক্টোবর পঞ্চানন গ্রামের এক শিশুকে (৮) একই গ্রামের ভোজন রায় কৌশলে তার বাড়িতে ডেকে নেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি ওই শিশুকে তার শয়ন কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। কিন্তু শিশুটির বয়স কম হওয়ায় ব্যর্থ হলে শিশুটিকে তার বাড়িতে পাঠিয়ে দেন এবং কাউকে কিছু না বলার জন্য ভয়-ভীতি দেখান।

ওই শিশু বাড়িতে এসে পুরো ঘটনা খুলে বলে। পরে তার বাবা বাদী হয়ে পীরগাছা থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করলে মামলার বিচারকাজ শুরু হয়। মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ভোজনের ১০ বছরের কারাদণ্ড প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম তুহিন বলেন, বাদীপক্ষ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu