1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পাসপোর্ট অফিসে অভিযানে কাগজের ভাজে ভাজে মিলল টাকা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১০৭ সময় দর্শন

কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুদক। অভিযানে বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থসহ তিন দালালকে আটক করা হয়েছে। দুদকের উপপরিচালক মো. জাকারিয়ার নেতৃত্বে ৮ সদস্যর একটি দল এ অভিযান চালায়।

বুধবারের এ অভিযানের বিষয়ে তিনি বলেন, পাসপোর্ট প্রত্যাশীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে দুপুর দেড়টার দিকে এ অভিযান শুরু হয়।চলে বিকাল ৪টা পর্যন্ত। এসময় নানা অনিয়ম দুর্নীতির প্রমাণ পায় দুদক সদস্যরা। দালালদের পকেটে এবং কার্যালয়ের বিভিন্ন ডেস্কে কাগজের ভাজে ভাজে টাকা পাওয়া যায়। আদায়কৃত অতিরিক্ত অর্থ এবং পাসপোর্টসহ ৩ জনকে আটক করেছে দুদক। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন বলেন, আটক তিনজনের দুই জনকে ৩ মাস এবং একজনের ১ মাস কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া এই তিনজনকেই আরও ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন পাসপোর্ট প্রত্যাশীরা। নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, পাসপোর্ট করতে এসে অতিরিক্ত অর্থ না দিলে দিনের পর দিন ঘুরতে হয়। ইচ্ছা করে তথ্যে ভুল করে রাখা হয়। টাকা দিলে ঠিক করে দেয়া হয়। দালালের মাধ্যমে না আসলে পাসপোর্ট পাওয়া যায় না।

এ ব্যাপারে কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক জাহিদুল হক বলেন, কে দালাল তা বোঝা যায় না। বাইরের লোক এসে এসব করে থাকতে পারে। আমার কোন কর্মচারী এসবে জড়িত নেই। তিনি বলেন, বাইরের লোকদের কেন এসেছেন আমরা জিজ্ঞেস করলে বলে তথ্য নিতে এসেছি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu