1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মালয়েশিয়ায় মুদ্রা জালিয়াতি চক্র গ্রেপ্তার, মূলহোতা বাংলাদেশি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১১৩ সময় দর্শন

মালয়েশিয়া থেকে হুন্ডির মাধ্যমে (রেমিট্যান্স) টাকা পাচার চক্রের মূলহোতাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগের পুলিশ।  গ্রেপ্তারকৃত সবাই বাংলাদেশি নাগরিক।

গত ১৯ এবং ২০ আগস্ট রাজধানীর কুয়ালালামপুরের আশেপাশে একটি বিশেষ অভিযান চালিয়ে তদের গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারের পর তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় প্রকাশ করেনি ইমিগ্রেশন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়া অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল জাজাইমি দাউদ।

তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ২৬ থেকে ৪০ বছরের মধ্যে। গোপন সংবাদের ভিত্তিতে তিনটি মোবাইল ফোনের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় হুন্ডি সংশ্লিষ্ট মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- বাংলাদেশের ১৫টি পাসপোর্ট, ৪৪ হাজারেও বেশি মালয়েশিয়ান রিংগিত এবং অবৈধ লেনদেনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা সবাই কিয়স্কের কর্মী ও কেয়ারটেকার। প্রথমে অভিযান চালিয়ে গত ১৮ আগস্ট অর্থপাচার সিন্ডিকেট পরিচালনাকারী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। ৩৬ বছর বয়সী এই বাংলাদেশিই ওই সিন্ডিকেটের মূলহোতা। এরপর বিশেষ অভিযান চালিয়ে বাকিদের গ্রেপ্তার করা হয়।

সন্দেহভাজন গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী পদক্ষেপের জন্য সেলাঙ্গরের সেমেনিহ ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান দাতুক খায়রুল জাজাইমি দাউদ।

সূত্র : বারনামা

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu