1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিচার বিভাগের বিরুদ্ধে মামলা ট্রাম্পের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১০৬ সময় দর্শন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বাড়িতে তল্লাশির জেরে মার্কিন বিচার বিভাগের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন। মামলায় ট্রাম্পের বাড়ি থেকে জব্দ করা নথিপত্রের তদন্ত স্থগিতের আবেদন করা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের মামলার আবেদনটি করা হয়েছে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের এমন একজন বিচারকের আদালতে, যাকে ২০২০ সালে ট্রাম্প মনোনয়ন দিয়েছিলেন।

ফ্লোরিডার মার-এ-লাগোয় ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে ৮ অগাস্ট ১১ সেট গোপনীয় কাগজপত্র জব্দ করেছিল এফবিআই এজেন্টরা, যেগুলোর মধ্যে কিছু নথি ‘টিএস/এসসিআই’ বলে চিহ্নিত করা হয়।এর অর্থ হলো এসব দলিলপত্রে এমন সব তথ্য আছে যা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য ‘নজিরবিহীন গুরুতর ক্ষতির’ কারণ হতে পারে।

 

আদালতে দায়ের করা ওই মামলায় ট্রাম্পের আইনজীবীরা অনুরোধ করেছেন, সেসব নথিপত্র যাচাই করার সময় জেনো একজন নিরপেক্ষ আইনজীবী নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রীয় নথিপত্র আইনমাফিক সংরক্ষণ না করার অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত চলছে।

সোমবার ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা আদালতে বলেছেন, একজন থার্ড পার্টি অ্যাটর্নি জেনো নিয়োগ দেওয়া হয়, যিনি যাচাই করে দেখবেন যে, এসব নথিপত্র নির্বাহী সুবিধার আওতায় পড়ে কি না। সেটা হলে বেশ কিছু যোগাযোগের রেকর্ড সাবেক প্রেসিডেন্টকে জনসমক্ষে প্রকাশ করতে হবে না।

মার্কিন বিচার বিভাগ একটি বিবৃতিতে বলেছেন, ট্রাম্পের মামলা সম্পর্কে কৌসুঁলিরা অবগত রয়েছেন। আদালতে এ বিষয়ে জবাব দেওয়া হবে। একটি ফেডারেল কোর্টে কারণ দেখানোর পরেই মার-এ-লাগোর বাড়িতে তল্লাশি করার পরোয়ানা জারি হয়েছিল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu