1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নিজেকে বিয়ে করলেন ভারতীয় অভিনেত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১২৪ সময় দর্শন

গত জুন মাসে ভারতের গুজরাটের এক তরুণী সবাইকে চমকে দিয়ে নিজেকে নিজে বিয়ে করেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়।

সেই রেশ কাটতে না কাটতে এবার মিডিয়া জগতেও ঘটল একই ঘটনা। ভারতীয় টিভি সিরিয়ালের পরিচিত অভিনেত্রী কণিষ্কা সোনি বিয়ে করেছেন।সেই বিয়ে নিয়ে হচ্ছে ব্যাপক আলোচনা-সমালোচনা। কারণ কোনো পুরুষকে নয়, তিনি বিয়ে করেছেন নিজেকেই!

 

কণিষ্কার নিজেকে বিয়ে করা নিয়ে বিতর্কের স্রোত নেমেছে। তাই নিজের পক্ষে যুক্তি-ব্যাখ্যা দিলেন তিনি। কণিষ্কা বলেন, আমার নিজেকে বিয়ে করার সিদ্ধান্তে অনেকের মনেই প্রশ্ন জেগেছে। আমি কিন্তু ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী। আমার মনে হয়, বিয়ে কেবল যৌনতার জন্য নয়, বরং ভালোবাসা-সততার জন্যই বিয়ের মতো সুন্দর সম্পর্ক হয়। কিন্তু এসব বিষয় থেকে আমার বিশ্বাস উঠে গেছে। তাই এখন একা বাঁচাই ভালো।

অনেকে কটাক্ষ করে বলছে, নেশার ঘোরে এমন কাজ করেছেন কণিষ্কা। সে বিষয়ে অভিনেত্রীর সাফ জবাব, আমি গাঁজা বা মদের নেশায় আমার সিদ্ধান্তের কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম, অনেকে এমনটা বলছেন। তাদের উদ্দেশ্যে জানাতে চাই, মন থেকে আমি এতটাই ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী যে, বিনোদন দুনিয়ার মানুষ হয়েও কখনও নেশায় আসক্ত হইনি। আমি মন থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি। ’

কণিষ্কা সোনি বেশ কয়েকটি জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন। এর মধ্যে আছে ‘দিয়া অউর বাতি হাম’, ‘দো দিল এক জান’, ‘দেব কা দেব…মহাদেব’, ‘পবিত্র রিশতা’, ‘সঙ্কটমোচন মহাবলী হনুমান’ ইত্যাদি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu