1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জেলের জালে পাওয়া গেলো কুয়াকাটায় নিখোঁজ পর্যটকের মরদেহ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১২৫ সময় দর্শন

কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে সবুজ (২৮) নামের এক পর্যটক নিখোঁজের ২০ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (২৩ আগস্ট) সকাল ১০টায় সৈকতের জিরোপয়েন্ট থেকে ৪ কিলোমিটার পশ্চিমে মিরাবাড়ি সংলগ্ন সমুদ্রে মোশাররফ মাঝি নামে এক জেলের জালে পাওয়া যায় তাকে। পরে ফায়ারসার্ভিসের সহযোগিতায় মরদেহটি তীরে নিয়ে আসে জেলেরা।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, সোমবার এক পর্যটক নিখোঁজের ঘটনা ঘটে।পরে ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিসের যৌথ অভিযান চালায়। কিন্তু তাৎক্ষণিক তাকে খুঁজে পাওয়া যায়নি। আজকে সকালে জেলেদের চোখে পড়লে তারা মরদেহ উদ্ধার করেন। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

ফায়ারসার্ভিস খেপুপাড়া স্টেশন অফিসার ইলিয়াস জানান, নিখোঁজের সঙ্গে সঙ্গে তারা উদ্ধার অভিযান চালায়। তবে আজকে সকালে জেলেদের জালে আটকে থাকলে তারা লাশ উদ্ধার করে নিয়ে আসেন।

এর আগে গতকাল কুয়াকাটায় সৈকতে নেমে ফের পর্যটক নিখোঁজ হন সবুজ। তার একদিন আগেই ২১ আগস্ট দুপুর একটার দিকে একই স্থানে পারভেজ নামের আরও এক পর্যটক নিখোঁজ হয়। পরে সেদিন বিকালে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্ট থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত সবুজের বাড়ি শরিয়তপুর জেলার শাহজাহানপুর এলাকায়। তিনি আইটেল মোবাইল কোম্পানিতে কর্মরত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu