1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ৯ সেনাসদস্য নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১০৫ সময় দর্শন

পাকিস্তানশাসিত আজাদ জম্মু ও কাশ্মিরে সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের ৯ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার সেনা। রোববার গভীর রাতে আজাদ কাশ্মিরের বাগ জেলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।

ভোররাতে বাগ জেলায় সেনাদের বহনকারী গাড়িটি একটি খালে ডুবে গেলে হতাহতের ঘটনা ঘটে।

দ্য ডন এর এক প্রতিবেদনে বলা হয়েছে,পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, সৈন্যরা তাদের নিয়মিত সামরিক দায়িত্ব পালনের সময় বাগ জেলার সুজাবাদে এই ঘটনা ঘটে।

এতে আরও বলা হয়, আহতদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রাওয়ালপিন্ডিতে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়া নিহতদের জানাজা মংলা গ্যারিসনে অনুষ্ঠিত হয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাওয়ালপিন্ডি কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সাহির শামশাদ মির্জা এবং অন্যান্য সামরিক কর্মকর্তারা এই জানাজায় অংশ নেন। আইএসপিআর জানিয়েছে, নিহত সেনাদের মৃতদেহ তাদের নিজ শহরে পাঠানো হবে এবং পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হবে।

এদিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যদের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আজাদ জম্মু ও কাশ্মিরের (এজেকে) প্রধানমন্ত্রী সরদার তানভীর ইলিয়াস।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu