বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার চ্যাটারটন ডিকসন বলেছেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন কিভাবে হবে সেই সিধান্ত দেশের জনগণই নেবে। তিনি বলেন, যুক্তরাজ্য সব দলের আলোচনায় ও অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন আশা করে।
সোমবার (২২ আগস্ট) রাজধানীর গুলশানে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক অনুষ্ঠানে হাইকমিশনার এসব কথা বলেন।
তিনি আশা প্রকাশ করেন, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংলাপ অনুষ্ঠিত হবে।তিনি বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যেই হোক, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক
আগের মতোই শক্তিশালী থাকবে। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে চ্যাটারটন বলেন, ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাজ্য।