1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আজ হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১২৭ সময় দর্শন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে। আজ সোমবার বিকেল ৩টার দিকে গুলশানের বাসা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে তাঁকে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাঁকে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, টানা দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ২৪ জুন শুক্রবার গুলশানের বাসায় ফিরেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে ১০ জুন গভীর রাতে হৃদ্‌রোগের সমস্যা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। হাসপাতালে এনজিওগ্রাম করে তার হৃদ্‌যন্ত্রে একটি রিং পরানো হয়। চিকিৎসকেরা তখন তার হৃদ্‌যন্ত্রে আরও দুটি ব্লক ধরা পড়ার কথাও জানিয়েছিলেন।

২৪ জুন শুক্রবার তার চিকিৎসকেরা জানান, করোনার ঝুঁকির কারণেই অসুস্থ খালেদা জিয়াকে তার বাসায় স্থানান্তর করা হয়।

বিএনপির চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় তাঁকে এখানে রাখতে চাচ্ছি না। এসব কারণে তাঁর যদি এগুলো হয়, তাকে আবার ক্রিটিক্যাল কন্ডিশনে নিয়ে চলে যাবে। সে জন্য আমরা পূর্ণাঙ্গ মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছি তাকে আপাতত বাসায় নেয়া হোক। পরে যদি কোনো জটিলতা দেখা দেয়, তবে তাকে হাসপাতালে ভর্তি করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu