1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

১১ জেলের সন্ধান মিলল ভারতে, নিখোঁজ আরও ১১৭

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৯৩ সময় দর্শন

বৈরী আবহাওয়ায় ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া এফবি স্বাধীন ট্রলার থেকে নিখোঁজ জেলেদের মধ্যে ১১ জেলের সন্ধান পাওয়া গেছে ভারতে।

শনিবার (২০ আগস্ট) দুপুরের দিকে উদ্ধার হওয়া জেলেদের ছবি পাঠিয়েছে ভারতের সাউথ সুন্দরবন ফিশারম্যান অ্যান্ড ফিস ওয়ার্কার্স ইউনিয়ন কর্তৃপক্ষ। এখনো নিখোঁজ রয়েছেন ৭টি ট্রলারসহ ১১৭ জেলে।

আলীপুর কুয়াকাটা মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, ভারতের সাউথ সুন্দরবন ফিশারম্যান অ্যান্ড ফিস ওয়ার্কার্স ইউনিয়ন উদ্ধার করা জেলেদের তথ্য তাকে জানিয়েছে এবং ছবি পাঠিয়েছে।এর মধ্যে জেলে জসিম মাঝির বাড়ি ভোলার চরফ্যাশনে। এ ছাড়া ইব্রাহীম, ফজলু চৌকিদার, জামাল সরদার, কামাল হাওলাদার, ইউসুফ হাওলাদার, কাশেম মুসুল্লী, আবুল কালাম, আব্বাস গাজী সাজু, আকবর হোসেনের বাড়ি মহিপুর থানার বিভিন্ন ইউনিয়নে।

 

তিনি বলেন, আমাদের সাতটি ট্রলার এখনো নিখোঁজ রয়েছেন। ভারতীয় মৎস্য ইউনিয়নের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। আরও কোনো নিখোঁজ জেলের সন্ধান পেলে তারা আমাদের অবহিত করবেন।

নিখোঁজ জেলেদের মধ্যে ১১ জন ভারতে উদ্ধার হয়েছে বলে নিশ্চিত করেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার আবুল খায়ের।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu