1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিস্ফোরণে নিহত ‘পুতিনের মস্তিষ্ক’ ডুগিনের মেয়ে

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১২৫ সময় দর্শন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত দার্শনিক আলেকজান্ডার ডুগিন। এই দার্শনিককে ‘পুতিনের মস্তিষ্ক’ও বলা হয়। মস্কোর নিকটে এক বোমা হামলায় ডুগিনের মেয়ে নিহত হয়েছেন।

ধারণা করা হচ্ছে, পুতিনের এই ঘনিষ্ঠ মিত্রকেই হত্যার জন্য এ হামলা করা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য মতে, ডারিয়া ডুগিনা বাড়ি যাওয়ার সময় তার গাড়িটি বিস্ফোরিত হয়। এতেই মারা যান তিনি।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শনিবার একটি অনুষ্ঠান শেষে ডুগিন ও তার মেয়ে একই গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। তবে হামলার কয়েক মিনিট আগে গাড়ি থেকে নেমে পড়েন ডুগিন। পরে অন্য একটি যানে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এমন সময়েই ডুগিনাকে বহনকৃত গাড়িটি বিস্ফোরিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর ডুগিন হতবাক হয়ে গাড়িটির দিকে তাকিয়ে রয়েছেন। এমন সময় জরুরী পরিষেবার একটি গাড়ি সেখানে পৌঁছায়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রুশ কর্তৃপক্ষ।

সরকারি কোনো কর্মকর্তা না হলেও ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে সোচ্চারভাবে সমর্থন করছিলেন নিহত ডারিয়া ডুগিনা। চলতি বছরের শুরুর দিকে সাংবাদিকতা করা ডুগিনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কর্তৃপক্ষ।

গত মে মাসে এক সাক্ষাতকারে ডুরিনা ইউক্রেন আগ্রাসনকে ‘সভ্যতার সংঘর্ষ’ বলে আখ্যায়িত করেন। ওই সময় বাবা ডুগিন ও তার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞাকে গর্ব হিসেবে সম্বোধন করেন ডুরিনা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu