1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাংলাদেশে সকল দলের বন্ধুত্ব আশা করে ভারত : বিক্রম দোরাইস্বামী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৯৯ সময় দর্শন

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ভারতের সকল সরকার বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। একইভাবে ভারতও বাংলাদেশের সকল দলের থেকে বন্ধুত্ব আশা করে।

শনিবার বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উৎযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশে অতীতে যে সরকারই ছিল না কেন ভারতের পূর্বসূরিরা এ দেশের জনগণের সঙ্গে বন্ধুত্বের জন্য এককভাবে কাজ করেছেন।

বাংলাদেশে শুধু হিন্দু সম্প্রদায় নয়, সকল বাঙালী জন্মাষ্টমী উৎসবে অংশগ্রহণ করায় অভিভূত ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশে সকল বিশ্বাসের মানুষ যে উৎসবই হোক না কেন তাতে যোগ দেয়, তার রং ভারত পর্যন্ত ছড়িয়ে যায়। বাংলাদেশ ও ভারতের ঐতিজ্যগুলো আমাদের দুই দেশের সংযোগের মূল।

‘ধর্ম যার যার, উৎসব সবার’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে দোরাইস্বামী বলেন, এমন মূল্যবোধ ১৯৭১ সালের যুদ্ধের উৎসাহ দিয়েছিল এবং তার ভিত্তিতেই চমৎকার, অন্তর্ভূক্তিমূলক ও প্রগতিশীল সংবিধান রচনা করা হয়েছিল বাংলাদেশে। এ চেতনা বাংলাদেশ ও বিশ্বে দীর্ঘস্থায়ী হোক বলে প্রার্থনা করেন তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব একে অপরের প্রতি সন্মান এবং অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে। দুই পক্ষ থেকে জনগণের কল্যাণের জন্য যতগুলো পদক্ষেপ নেওয়া হয়, তা দুই দেশের অংশীদারত্বকে আরও গভীর করে।

তিনি আরও বলেন, বাংলাদেশ-ভারত একা কোন উন্নতি করতে পারবে না। আন্ত:সংযুক্ত উপ-অঞ্চল, নিরাপদ পরিবেশ, স্থীতিশীলতা এবং শান্তি বজায় রাখতে আমাদের একে অপরের সহযোগিতার প্রয়োজন। সকল দেশের সমান সমৃদ্ধির লক্ষ্যে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu