1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কুয়াকাটা সংলগ্ন সাগর থেকে নিখোঁজ শতাধিক জেলে উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৯৯ সময় দর্শন

বঙ্গোপসাগর থেকে নিখোঁজ শতাধিক জেলে উদ্ধার হয়েছে। সুন্দরবন সহ বিভিন্ন চর থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে পটুয়াখালীর মহিপুর -আলিপুর মৎস্য বন্দরে। সাগরে এখনো উদ্ধার

তৎপরতা চালাচ্ছে জেলে মালিক সমিতির ট্রলারগুলো। তাই স্বজনদের খোঁজে ঘাটে এসে অপেক্ষা করছেন অনেকে।

ট্রলার ডুবির ঘটনায় বেঁচে ফেরা জেলেরা জানান, শুক্রবার ভোরে হঠাৎ করেই ঝড়ো হাওয়া শুরু হয়। এতে উত্তাল হয়ে ওঠে বঙ্গোপসাগর। উত্তাল সাগরে টিকে থাকতে না পেরে তীরে ফিরতে শুরু করে জেলে ট্রলারগুলো। কিন্তু তীরে ফেরার পথেই ঢেউয়ের তোড়ে কোনো ট্রলার উল্টে  যায়, আবার তুফানের পানি ঢুকে বিকল হয়ে যায় কোনো কোনোটি। এসময় সাগরে ভাসতে ভাসতে সুন্দরবন সহ বিভিন্ন চরে গিয়ে আশ্রয় নেয় অনেক জেলে।

মহিপুর আলিপুর মৎস বন্দর মালিক সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা বলেন, শতাধিক জেলে উদ্ধার হলেও এখনো অনেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে আলিপুর জেলে মালিক সমিতির দুটি ট্রলার। উদ্ধার হওয়া জেলেদের চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বিভিন্ন হাসপাতালে।

এদিকে নিখোঁজ ১১ জেলের সন্ধান মিলেছে ভারতে। তাদের ফিরে পেতে সরকারি হস্তক্ষেপ দাবি করেছে স্বজনরা।

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় পটুয়াখালীর ১২টি ট্রলার। এছাড়াও নিখোঁজ হয় ১৫ থেকে ২০ ট্রলার। এসব ট্রলারে থাকা দুই শতাধিকের মতো জেলে নিখোঁজ ছিল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu