1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আকস্মিক বন্যায় ভারতে ৩১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৩৬ সময় দর্শন

ভারী বৃষ্টিপাতে আকস্মিকভাবে বন্যা দেখা দিয়েছে ভারতে। এ বন্যায় দেশটিতে ৩১ জনের মৃত্যু হয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যমটি জানায়, শনিবার থেকে বিভিন্ন প্রদেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে।এর জেরে আকস্মিক বন্যা ও ভূমিধ্বস দেখা দিয়েছে।

 

বৃষ্টিপাত সম্পর্কিত ঘটনায় হিমাচল, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরাখণ্ডসহ বেশ কয়েকটি রাজ্যে ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বন্যায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে হিমাচল প্রদেশে। সেখানে এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে একই পরিবারের আটজন রয়েছে। আহত হয়েছেন ১০ জন। এ ছাড়া মণ্ডিতে ছয়জন নিখোঁজ রয়েছে। তারা মারা গেছে বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন।

উত্তরাখণ্ডে চার জনের মৃত্যু ও ১০ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নদীর আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

আগে থেকেই বন্যায় ধুকতে থাকা ওড়িশায় চারজন মারা গেছে। এ ছাড়া ঝাড়খণ্ডে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ দিকে জম্মু ও কাশ্মীরে শনিবার রাতে ভারী বৃষ্টিপাত হয়েছে। মধ্য প্রদেশ ও রাজস্থানেও ভারী বৃষ্টিপাত হবে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া অধিদফতর।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu