1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সংগৃহীত ছবি ছাত্রীকে যৌন হয়রানি, ঢাবি শিক্ষককে অব্যাহতির সুপারিশ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ২১০ সময় দর্শন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ছাত্রীর অভিযোগ ওই শিক্ষক তকে যৌন হয়রানিমূলক প্রস্তাব দিয়েছেন।

এমন অভিযোগের পর সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামুল হককে শিক্ষা কার্যক্রম থেকে এক বছরের জন্য অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে বিভাগের একাডেমিক কমিটি৷

জানা গেছে, কিছুদিন আগে একটি রেস্তোরাঁয় ডেকে বিভাগের ওই ছাত্রীকে যৌন হয়রানিমূলক প্রস্তাব দেন শিক্ষক এনামুল হক৷ ওই ছাত্রী তাতে রাজি হননি। এরপরও বারবার ছাত্রীকে একই প্রস্তাব দিতে থাকেন এনামুল৷ ওই ছাত্রী এনামুলের কথোপকথন মুঠোফোনে ধারণ করেন।

গত ১৪ আগস্ট সংগীত বিভাগের একজন ছাত্রী বিভাগের চেয়ারম্যান দেবপ্রসাদ দাঁর কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন৷ অভিযোগ পাওয়ার পর তদন্তের জন্য ১৬ আগস্ট কমিটি করে সংগীত বিভাগ৷ একইদিন বিভাগের একাডেমিক কমিটির সভা হয়৷

সভায় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে এনামুলকে এক বছরের জন্য শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার পক্ষে মত দেন বেশির ভাগ শিক্ষক৷ তদন্ত কমিটির কাছে এনামুল তাঁর অপরাধ স্বীকার করে ক্ষমা চান। ১৭ আগস্ট তদন্ত কমিটি প্রতিবেদন দিয়ে জানায় যে অভিযোগ সত্য৷ সেদিনই এনামুলকে অব্যাহতির সুপারিশ চূড়ান্ত করা হয়৷

বিভাগটির শিক্ষার্থীরা ওই শিক্ষকের স্থায়ী অব্যাহতি দাবি করেছেন৷ এই দাবির বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল রোববার বিভাগের একাডেমিক কমিটির সভা হবে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত শিক্ষক এনামুল হকের মুঠোফোনে কয়েক দফায় ফোন করলেও তিনি ফোন ধরেননি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu