1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পানপট্টি কোরালিয়া নৌরুটে ফেরি চালুর সিদ্ধান্ত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১০৫ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ স্থাপনে ফেরি সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডিব্লাউটিসি)।

শুক্রবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে গলাচিপা উপজেলার পানপট্টি ও রাঙ্গাবালীতে বিআইডিব্লাউটিস’র চেয়ারম্যান আহমদ শামীম আল রাজী পরিদর্শনে এসে এই সিদ্ধান্তের কথা

জানান। এ সময় তিনি গলাচিপা উপজেলার পানপট্টি থেকে রাঙ্গাবালীর কোড়ালিয়া নৌরুটের আগুনমুখা নদী ঘুরে দেখেন। কোড়ালিয়া ঘাট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, উপকূলের এ

অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ফেরি চালুর এ উদ্যোগ নেওয়া হচ্ছে। শামীম বলেন, কোড়ালিয়া-পানপট্টি নৌরুটের আগুনমুখা নদীতে ফেরি চালু রাঙ্গাবালীর মানুষের দীর্ঘদিনের

দাবি। আগুনমুখা নদীতে কিছু ড্রেজিং এবং সংযোগ সড়কের কাজ করতে হবে।আগামী সপ্তাহে আমরা আরেকটি টিম পাঠাবো। রাঙ্গাবালীর মানুষকে আশ্বস্ত করে তিনি বলেন, এখানে ফেরি চালু

করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। এলাকাটির অর্থনৈতিক গুরুত্বও আছে। পাশাপাশি আমাদের লক্ষ্য উপকূলের মানুষদের যোগাযোগ ব্যবস্থা সহজ করা। শামীম জানান, পদ্মা সেতু হওয়ায়

সেখানকার বেশ কিছু ফেরি আমাদের হাতে আছে। অবকাঠামো থাকলে আমরা আজকেই ফেরি দিতে পারতাম। আগামী সপ্তাহে যে টিম আসবে তারাই বিষয়টি ঠিক করবেন কবে নাগাদ এখানে ফেরি

চালু হবে। ড্রেজিংয়ের কাজ করতে বিআইডব্লিউটিএ’র একটি টিম করা হয়েছে। যেখানে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, সড়ক ও জনপদ বিভাগ এবং জনপ্রতিনিধিরা রয়েছের। তারা কাজের

পরিকল্পনা দেবেন। তারপর আমরা কাজ শুরু করবো। এ সময় তার সঙ্গে বিআইডব্লিউটিসি’র পরিচালক এসএম আশিকুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান, উপজেলা

সহকারী কমিশনার (ভূমি) সালেক মুহিদসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu