1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘দাবি না মানলে ২৫ আগস্টের পর বৃহত্তর কর্মসূচি’

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৯৫ সময় দর্শন

২৫ আগস্টের হরতাল সফল করতে আজ শনিবার রাজধানীতে প্রচারপত্র বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন বাম জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা বলেছেন, করোনার সময় থেকে সাধারণ মানুষের আয় কমে গেছে। অতি কষ্টে দিনাতিপাত করছে মানুষ।

সরকার তেল, সার, নিত্যপণ্য, গ্যাস, বিদ্যুতের দাম না কমালে হরতালের পর বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বাম জোটের কেন্দ্রীয় নেতারা।

রাজধানীর পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাবসহ বিভিন্ন এলাকায় এই কর্মসূচিতে অংশ নেন বাম জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের ডা. হারুন উর রশীদ, বাসদ (মার্ক্সবাদী)’র মানস নন্দী, ওয়ার্কার্স পার্টি (মার্ক্সবাদী)’র বিধান দাস, বাম জোট নেতা খালেকুজ্জামান লিপন, আব্দুল কাদের, জাহিদ হোসেন খান, তৈমুর খান অপু, নাঈমা খালেদ মনিকা, আনোয়ারুল ইসলাম, তৌফিকা লিজা প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, সরকার অতীতে লাভে থাকা জ্বালানি তেলের দামসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করেছে। যাতায়াত ভাড়া বাড়িয়েছে। সাধারণ মানুষের পক্ষে যা বহন করা সম্ভব না। এ অবস্থায় সাধারণ মানুষ দৈনন্দিন খাওয়া পর্যন্ত কমিয়ে দিতে বাধ্য হয়েছে। সরকার জনগণের কষ্ট বুঝতে পারছে না। বরং দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রীরা মানুষের সাথে রসিকতা করছে।

নেতৃবৃন্দ বলেন, রাজপথে প্রতিবাদ ছাড়া দাবি আদায় করা যাবে না। এজন্য ২৫ আগস্টের হরতাল নিজের হরতাল বিবেচনা করে ঐদিন রাজপথে নেমে সরকারের গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আপনার অবস্থান জানিয়ে দিন। জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তারা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu