1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জাপোরিঝিয়ায় পরিদর্শকদের যেতে দেবে রাশিয়া

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১২৩ সময় দর্শন

ইউক্রেনের জাপোরিঝিয়ায় ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান। গত মার্চে এটি দখলে নেয় রুশ বাহিনী। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে হয়েছে গোলাবর্ষণের মতো ঘটনা। এ নিয়ে একে অপরকে দুষছে ক্রেমলিন ও কিয়েভ।

পারমাণবিক কেন্দ্রটিতে গোলাবর্ষণের ঘটনায় শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। সেখানকার অবস্থা দেখতে একটি পরিদর্শক দল পাঠানোর কথা জানায় সংগঠনটি। অবশেষে জাপোরিঝিয়ায় জাতিসংঘের দলটিকে যাওয়ার অনুমতি দিয়েছে মস্কো। খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিনের এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে রয়টার্স জানায়, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জাতিসংঘের পরিদর্শক দলকে যাওয়ার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন পুতিন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইনামুয়েল ম্যাঁকোর সঙ্গে ফোনালাপ করার পর এ ঘোষণা দিয়েছে রুশ প্রেসিডেন্ট।

গত বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তুর্কিয়ে প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরোদোয়ান বৈঠক করেন। ওই বৈঠকের পর জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নেয়ে উদ্বেগ প্রকাশ করেন ও সেখানকার পরিস্থিতি বুঝতে একটি পরিদর্শক দল যাওয়ার কথা বলেন গুতেরেস। ঠিক এরপরেই জাপোরিঝিয়ায় প্রতিনিধি দল যাওয়ার অনুমতি দিল ক্রেমলিন।

মার্চে দখল হওয়া বিদ্যুৎ কেন্দ্রটি এখনো ইউক্রেনীয়রা পরিচালনা করে আসছে।

ফরাসি ও রুশ নেতার মধ্যে ফোনলাপের পর ক্রেমলিন জানায়, জাতিসংঘের পরিদর্শক দলকে পারমাণবিক কেন্দ্রে যাওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে সম্মত হয়েছেন পুতিন। দুই নেতাই আন্তর্জাতিক পরমাণু সংস্থা আইএইএর বিশেষজ্ঞদের প্ল্যান্টে পাঠানোর গুরুত্বের কথা উল্লেখ করেছেন।

পুতিনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আইএইএর প্রধান। এক বিবৃতিতে তিনি বলেন, আমি নিজেই প্ল্যান্টে যাওয়ার দলের নেতৃত্ব দেব।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu