1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিশ্বে আট মাসের মধ্যে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১১২ সময় দর্শন

তেলের দাম আরও কমেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটরি (ডব্লিউটিআই) জ্বালানি তেলের দাম এই বছরের জানুয়ারি থেকে তার সর্বনিম্ন মূল্যে নেমে এসেছে।

অপরিশোধিত তেলের দাম সোমবার থেকে পতন শুরু করেছে। চীনের হতাশাজনক অর্থনৈতিক তথ্য-উপাত্তে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ঋণের হার কমিয়েছে।

মঙ্গলবার ডব্লিউটিআই জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ৮৬ দশমিক ১৩ মার্কিন ডলারে নেমে এসেছে, এ দিন দাম ৩ দশমিক ২৮ ডলার বা ৩ দশমিক ৬৭ শতাংশ কমেছে।

ইউরোপভিত্তিক ব্রেন্ট ক্রুড জ্বালানি তেলের দাম এ দিন ২ দশমিক ৯৮ ডলার বা ৩ দশমিক ১৩ শতাংশ কমে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে ৯২ দশমিক ১২ ডলার, যা এই বছরের ফেব্রুয়ারি থেকে সর্বনিম্ন দাম।

যুক্তরাষ্ট্রে কয়েক মাস ধরে অপরিশোধিত তেলের দাম পতনের কারণে গ্যাসোলিন অর্থাৎ পরিশোধিত তেল বা পেট্রোলের দাম কমছে।

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার পেট্রলের দাম গ্যালন প্রতি গড়ে ৩ দশমিক ৯৫ ডলারে নেমেছে৷ গত মাসে দেশটির পেট্রোলের দাম ৬০ সেন্ট কমেছে। তবে তা এখনও গত বছরের এই সময়ের তুলনায় ৭৬ সেন্ট বেশি।

মঙ্গলবার ইরানের পরমাণু চুক্তিকে ঘিরে আলোচনা প্রক্রিয়া এবং জ্বালানি তেলের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভোক্তা এবং বৃহত্তম তেল আমদানিকারক চীনের হতাশাজনক তথ্য আরও বেড়ে যাওয়ায় উল্লেখযোগ্য পরিমাণে তেলের দাম কমে যায়।

সময়সীমা শেষ হওয়ার কয়েক মুহূর্ত আগে ইরান ‘চূড়ান্ত’ পারমাণবিক চুক্তি সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নকে তাদের লিখিত প্রতিক্রিয়া পাঠিয়েছে।

চিঠিতে ইরান জানিয়েছে, দেশটি একটি চুক্তি সুরক্ষিত করার কাছাকাছি ছিল, যদিও কয়েকটি বিষয় স্থির করার প্রয়োজন ছিল। এরমধ্যে প্রধানত, যুক্তরাষ্ট্রকে গ্যারান্টি দিতে হবে-ভবিষ্যতে মার্কিন রাষ্ট্রপতিরা চুক্তিটি পরিবর্তন করতে পারবেন না।

বর্তমান অপরিশোধিত তেলের মৌলিক বিষয়গুলোর ভিত্তিতে বাজারকে আরও সংকুচিত হওয়ার সম্ভাবনা থাকলেও বাজারের আশঙ্কা ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে দেশটি প্রতিদিন কয়েক হাজার ব্যারেল অপরিশোধিত তেল বাজারে আনতে পারে। ইরান জানিয়েছে, তারা কয়েক মাসের মধ্যে তেলের উৎপাদন ও রপ্তানি বাড়াতে পারে। সূত্র : ওয়েলপ্রাইস.কম

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu