1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ণিরামপুরে সাবেক সংসদ সদস্য খাঁন টিপু সুলতানের ৫ম শাহাদাৎ বার্ষিকী পালিত

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:
  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১৫০ সময় দর্শন

যশোর-৫ (মণিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত অ্যাড. খাঁন টিপু সুলতানের ৫ম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ ল্েয শুক্রবার আসরবাদ মরহুমের পারিবারিক সদস্যদের আয়োজনে মণিরামপুরস্থ্য বাসভবনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং গণভোজের আয়োজন করে।

দোয়া মাহফিল ও গণভোজ পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন মরহুমের জেষ্ঠ্য পুত্র হুমায়ুন সুলতান সাদাব।

উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সেলিম রেজার পরিচালনায় এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক উপকমিটির সহসম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগনেতা কামরুল হাসান বারী, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য বিল্লাল হোসেন, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এস,এম আফজাল, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি সূকৃতি বিশ্বাস, সহসভাপতি নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি বিল্লাল হোসেন নিন্টু, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আমজাদ আলী খাঁন, আবুল কালাম আজাদ মিলন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য কনজ বিশ্বাস, আলাউদ্দীনসহ উপজেলা, পৌর ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ ও দলটির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল এবং গণভোজ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, দণিবঙ্গের রাজনীতির সিংহ পুরুষ, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বর্ষীয়ান রাজনীতিবীদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বৃহত্তর যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় যুবলীগের প্রতিষ্ঠতা সদস্য, যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, যশোর আইনজীবি পরিষদের সাবেক সভাপতি, যশোর- ৫ (মনিরামপুর) আসন থেকে বার বার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. খাঁন টিপু সুলতান মস্তিষ্কের রক্তরণ জনিত কারণে গুরুত্বর অসূস্থ হয়ে ৪দিন মৃত্যুর সহিত পাঞ্জালড়ে চিকিৎসারত অবস্থায় ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ২০১৭ সালের ১৯ আগষ্ট রাত ৯টার দিকে যশোর বাসিকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছিলেন না ফেরার দেশে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu