1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আওয়ামী লীগ গরীবের সরকার : পরিকল্পনামন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৯৭ সময় দর্শন

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে আজকে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে ঢেউটিন দেওয়া হচ্ছে, আগামীতে আরো দেওয়া হবে।

আওয়ামী লীগ গরীবের সরকার উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লারে ছাড়া আর কাউকে ভয় পান না। তার কারণ আমরা যারা গ্রামগঞ্জে আছি, শেখ মুজিবুর রহমানের জন্য কাজ করেছি, শেখ মুজিবুর রহমানের কন্যার জন্যও কাজ করে যাবো’।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিন আমাদেরকে মায়া করেন আমরাও তাকে মায়া করমু’।

বৃহস্পতিবার দুপুর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে পরিকল্পনামন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে ২৮৪ জনের মধ্যে ১৩৫০ টাকা করে বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এর আগে,পরিকল্পনামন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত উপজেলার দুস্থ ও অসহায় ১৭৫ পরিবারের মধ্যে এক বান করে ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা বিতরণ এবং উপজেলা পরিষদের বাস্তবায়নে ১৪ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে আনসার ভিডিপি ব্যারাক উদ্ধোধন করেন।

এছাড়া পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি ৪ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে উপজেলার মিরপুর ইউনিয়নের আমড়াতৈল থেকে নয়াবন্দর ভায়া শ্রীরামসী বাজারের রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu