1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মালিকের পায়ে গুলি করে দিন-দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি!

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৯৬ সময় দর্শন

ঢাকার কেরাণীগঞ্জে দিন-দুপুরে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, দোকানের মালিক স্বপনের পায়ে গুলি করে প্রায় ১১ কেজি স্বর্ণ নিয়ে পালিয়ে গেছে ডাকাতরা।

বুধবার দুপুর ২টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর বাজারের নিউ আলামিন জুয়েলার্সে এ ঘটনা ঘটে।  পরে জুয়েলার্সের মালিক স্বপন মন্ডলকে (৫০) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল করিম গণমাধ্যমকে জানান, আহত স্বর্ণব্যবসায়ীর ডান হাঁটুর উপরে গুলি লেগেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে দিকে দু’টি মোটরসাইকেলে করে ৬ জন দোকানের সামনে এসে প্রথমে কয়েকটি বোমা ফাটিয়ে এলাকা আতঙ্ক সৃষ্টি করে। পরে চার জন মোটরসাইকেল থেকে নেমে দোকানে ঢুকে মালিক স্বপনের পায়ে গুলি করে স্বর্ণালংকার লুট করে নিয়ে চলে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu