আন্তর্জাতিক বাজারে আরও কমলো অপরিশোধিত তেলের দাম। এর মধ্যে গত জানুয়ারির পর থেকে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম।
অয়েল প্রাইস ডটকমের তথ্যমতে, মঙ্গলবার (১৬ আগস্ট) পূর্ব-দেশীয় সময় (ইটি) দুপুর ২টা ২৪ মিনিটে ডব্লিউটিআইয়ের দাম কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ১৩ মার্কিন ডলারে পৌঁছায়, যা আগের দিনের তুলনায় ৩ দশমিক ২৮ ডলার বা ৩ দশমিক ৬৭ শতাংশ কম।
একই সময় ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৯৮ ডলার বা ৩ দশমিক ১৩ শতাংশ কমে হয় ৯২ দশমিক ১২ ডলার, যা গত ফেব্রুয়ারির পর থেকে সর্বনিম্ন।