1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ওয়াশরুমে ধূমপানের শাস্তি ইলেকট্রিক শক!

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ২০৬ সময় দর্শন

মোংলায় ওয়াশরুমে সিগারেট খেয়ে চাকরি হারিয়েছেন তিন কর্মী। অভিযোগ উঠেছে, মোংলা ইপিজেডে জীম লাইট গার্মেন্টস ফ্যাক্টরীর ওয়াশরুমে ধূমপান করায় তিন শ্রমিককে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন ও মুচলেকা নিয়ে চাকরিচ্যুত করেছেন প্রতিষ্ঠানটির মানবসম্পদ কর্মকর্তা হৃদয় মাহমুদ।

এমনকি চাকরিচ্যুত ওই তিন শ্রমিক শেলাইমেশিন অপারেটর ইব্রাহিম জোমাদ্দার, নয়ন হাওলাদার ও হেলপার পলককে রোদে দাঁড় করিয়ে রেখে মুচলেকা নিয়ে বেতন না দিয়ে ফ্যাক্টরী থেকে বের করে দেয়া হয়েছে।

চাকরিচ্যুত ওই তিন শ্রমিক জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কাজের ফাঁকে তারা ওয়াশরুমে গিয়ে ধূমপান করেন।এসময় সুপারভাইজার মো. মেহেদী ও লাইনম্যান মো. লিটন তাদেরকে সেখান থেকে ধরে মানবসম্পদ কর্মকর্তা হৃদয় মাহমুদের কাছে নিয়ে যান। এরপর হৃদয় তাদেরকে গালমন্দের পাশাপাশি ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন করেন এবং রোদে দাঁড় করিয়ে রাখেন। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে বেতন না দিয়ে ফ্যাক্টরি থেকে বের করে দেন হৃদয়।

 

অভিযুক্ত হৃদয় মাহমুদ বলেন, সিগারেট খাওয়ার কারণেই তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। বেপজার নিয়ম ভঙ্গের কারণেই এটা করা হয়েছে। তবে, তাদেরকে কোন ধরণের নির্যাতন কিংবা ইলেকট্রিক শক দেয়া হয়নি।

মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক বলেন, বিষয়টি আমিও শুনেছি। হৃদয় যদি এমন করে থাকে অবশ্যই তাকে সতর্ক ও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আর যাদের চাকরিচ্যুত করা হয়েছে তারা তাদের বেতনও অবশ্যই পাবেন, সেই ব্যবস্থা আমি নিচ্ছি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu