1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইউক্রেন যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব ও এরদোয়ান

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১০৮ সময় দর্শন

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ ইউক্রেনে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

আগামী বৃহস্পতিবার লিভিভ শহরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন তারা। জাতিসংঘ মহাসচিবের একজন মুখপাত্র গত মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। খবর আল–জাজিরার।

গুতেরেসের মুখপাত্র স্টিফানি দুজারিখ মঙ্গলবার বলেছেন, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আমন্ত্রণে বৃহস্পতিবার লিভিভে ইউক্রেনের রাষ্ট্রপ্রধান ও প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ত্রীপক্ষীয় বৈঠকে অংশ নেবেন (জাতিসংঘ) মহাসচিব।

দুজারিখ বলেন, তারা তিনজন শুক্রবার কৃষ্ণ সাগরের ওদেসা বন্দর পরিদর্শনে যাবেন। জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া একটি চুক্তির আওতায় সেখান থেকে পুনরায় খাদ্যশস্য রপ্তানি শুরু হয়েছে।

দুজারিখ বলেন, ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লিভিভে জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন গুতেরেস। তারা জাপোরঝিজিয়া পরমাণু কেন্দ্র নিয়ে আলোচনা করবেন। এ ছাড়া চলমান সংঘাত নিরসনে রাজনৈতিক সমাধানের প্রয়োজন নিয়েও আলোচনা করবেন তারা।

শনিবার ইস্তাম্বুলে জয়েন্ট কোঅর্ডিনেশন সেন্টার পরিদর্শন করবেন জাতিসংঘ মহাসচিব। কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য ও সার রপ্তানির বিষয়টি দেখভালের জন্য রাশিয়া, ইউক্রেন, তুরস্ক ও জাতিসংঘ কর্মকর্তাদের নিয়ে এই সেন্টার গঠন করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu