1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আফগানিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় নিহত ৬০

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১০২ সময় দর্শন

আফগানিস্তানের উত্তরাঞ্চলে ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৬০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১১০ জন।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পারওয়ান প্রদেশ। আফগান সরকারি বার্তা সংস্থা বখতার জানিয়েছে, ওই প্রদেশেই অন্তত ৩১ জন নিহত হয়েছে।

গত রোববার রাজধানী কাবুলের উত্তরে অবস্থিত পারওয়ান প্রদেশে ভারী বর্ষণ হয় এবং দ্রুত পানি সরে যাওয়ার ব্যবস্থা না থাকায় নদী ও খালগুলো উপচে পড়ে।

তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার পানিতে ভেসে যাওয়া বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছে। পারওয়ান প্রদেশের তিনটি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এসব জেলার অন্তত ১০০ বাড়ি আংশিক বা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।

বন্যায় আরো যেসব প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সেসবের মধ্যে রয়েছে কাপিসা, পাঞ্চশির ও নানগারহার।

আফগানিস্তানের তালেবান সরকারের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি খাদ্য ও আর্থিক সাহায্য পাঠানো হয়েছে।

আফগানিস্তানে প্রতি বছর মৌসুমি বন্যায় ঘরবাড়ি, কৃষিখেত ও অবকাঠামোর ক্ষতি হয়। এছাড়া, আকস্মিক বন্যা হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উত্তরাঞ্চল।

গত মাসে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে বন্যায় অন্তত ৪০ জনের প্রাণহানি হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu