1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সংগৃহীত ছবি কলেজছাত্রী স্ত্রীকে হাতুড়িপেটা , ডিপজল গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২৪৭ সময় দর্শন

রংপুরের ভাংনীতে ক্লাস শেষে বাড়ি ফেরার সময় কলেজছাত্রী স্ত্রীকে মাথায় হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যাওয়া স্বামী ডিপজলকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (১৫ আগস্ট) বিকেলে নগরীর পোস্টঅফিস এলাকা থেকে তাকে আটকের পর মিঠাপুকুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।  

র‍্যাব-১৩ এর রংপুর সদর দফতরের গণমাধ্যম ইউনিট সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১০ আগস্ট জেলার মিঠাপুকুর থানাধীন পায়রাবন্দ কলেজের এইচএসসি প্রথম বর্ষের এক ছাত্রীকে বাড়ি ফেরার পথে মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় তারই স্বামী ফেরদৌস জামাল ডিপজলবিষয়টি গণমাধ্যমে এলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় ব্যাপক অনুসন্ধান চালিয়ে সোমবার বিকেলে তাকে আটক করে র‍্যাব।

 

জেলার মিঠাপুকুর উপজেলার বিরাহীমপুরের মুসলিম আলীর ছেলে ডিপজল এলাকার অপর এক কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। বছর খানেক আগে মেয়েটিকে অনেকটা জোর করে বিয়ে করে বাড়িতে নিয়ে যায়।

কিন্তু যৌতুকের জন্য প্রায়ই তাকে মারধর করতো বলে অভিযোগ রয়েছে। নির্যাতনের মাত্রা বেড়ে গেলে কয়েক মাস আগে ওই কলেজছাত্রী বাবার বাড়ি গিয়ে আর ফিরে আসেনি।   এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ডিপজল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu