1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অনিয়মের অভিযোগ এনে বিএনপির কমিটি প্রত্যাখ্যান

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১১৬ সময় দর্শন

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিএনপির কমিটি প্রত্যাখ্যান করেছেন দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা সদরের বাহেরচরে সংবাদ সম্মেলন করে কমিটি প্রত্যাখ্যানের ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নবগঠিত কমিটির ১নং সদস্য কবির হোসেন তালুকদার। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, গত ১১ই আগস্ট উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।এতে ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতের লোকদের কমিটিতে স্থান দেয়া হয়েছে।

এছাড়াও কমিটির গুরুত্বপূর্ণ পদে ত্যাগী ও দায়িত্বশীল নেতাদের যায়গা না দিয়ে টাকার বিনিময়ে নিষ্ক্রিয়দের পদ দেয়া হয়েছে। যারা কেউ প্রবাসে আছেন, কেউ ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন, আবার কেউ দল থেকে বিচ্ছিন্ন বহু বছর ধরে।

 

তিনি আরও জানান, নবগঠিত কমিটির সভাপতি আব্দুর রহমান ফরাজী আহ্বায়ক কমিটির আহ্বায়ক হওয়ার পরে তিনি স্বজনপ্রীতি করে ইউনিয়ন কমিটিতে তার আপনজনদের পদ দিয়েছেন। যার কারণে ২৭ মার্চের সাজানো কাউন্সিলের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয় সে।

এটা স্বাভাবিকভাবেই বোঝা যায় যে, তার হাতে গড়া ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিতে থাকা লোকজন অর্থাৎ তার আপনজনরা অন্য কাউকে ভোট দেবে না। সুতরাং অনিয়ম ও দুর্নীতিযুক্ত এই কমিটি দলের নেতাকর্মীরা মানে না, এ কমিটি প্রত্যাখ্যান করা হল।

সরকার পতন আন্দোলন ও আগামী জাতীয় নির্বাচনের কথা চিন্তা করে অবিলম্বে অবৈধ এই কমিটি ভেঙে দিয়ে ত্যাগীদের নিয়ে কমিটি গঠনের জন্য জেলা ও কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নবগঠিত কমিটির সহ-সভাপতি আবুল হুদা, আবুল বাসার হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন হাওলাদার সহ নবগঠিত কমিটির ১৫ সদস্য। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu