1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শ্রদ্ধা আর ভালবাসায় লালমনিরহাটে জাতির জনক বঙ্গবন্ধুর শোক দিবস পালিত

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১১৫ সময় দর্শন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে লালমনিরহাটে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

সোমবার (১৫ আগষ্ট) বেলা ১২টায় স্বাধীনতার স্থপতি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জেলা শহরের বিজিবি ক্যান্টিনমোড় সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়। জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথমেই জেলার কালীগঞ্জ উপজেলায় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন লালমনিরহাট২ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

একই সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান জেলা শহরের বিজিবি ক্যান্টিনমোড় সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ আবু জাফর ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একে একে শ্রদ্ধা জানান জেলা পুলিশ সুপার কার্যালয়ের পক্ষে পুলিশ সুপার আবিদা সুলতানা বিপিএম, পিপিএম, পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো রেজাউল করিম স্বপন, মুক্তিযোদ্ধাদের নিয়ে সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন।

এছাড়াও জেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।শ্রদ্ধা জানায় জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস আদালত ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপদগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।

ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন তার সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু সন্তান শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে দিনটি পালন করছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu