1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মমতার কথায় স্বস্তিতে অনুব্রত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১০৯ সময় দর্শন

গরুপাচার মামলায় সিবিআইর হাতে আটক হন ভারতের বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আটকের পরেই নানা মহল থেকে গুঞ্জন ওঠে তৃণমূল থেকে ছিটকে যাচ্ছেন না তো এই নেতা। তবে মমতার কথায় যেন স্বস্তি ফিরে পেয়েছেন অনুব্রত। এমনটাই জানিয়েছেন অনুব্রতর আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা।

সোমবার আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, রোববার প্রকাশ্যে জনসভায় অনুব্রতের সাথে থাকার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়। আর সেই কথাতেই যেন অনুব্রত অসুস্থ শরীরেও সাহস পেলেন।

প্রতিবেদনে অনির্বাণের উক্তির উদ্ধৃতি টেনে বলা হয়, অনুব্রত অত্যন্ত অসুস্থ। সেই অসুস্থতার মধ্যেও তিনি এখন অনেকটাই আত্মবিশ্বাসী। অনির্বাণ বলেন, ‘উনি জেনেছেন যে, দলনেত্রী তাকে সমর্থন করেছেন। এতে তার আত্মবিশ্বাস বেড়েছে। উনি বলেছেন, আমি জানতাম দিদি আমার পাশে এসে দাঁড়াবেন। আমাকে অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে। আমার সঙ্গে কোনও ভাবে এই ঘটনার যোগ নেই। ’

এদিকে, বরাবরের মতোই অনির্বাণের দাবি, তার মক্কেলের সঙ্গে গরুপাচারের কোনও যোগ নেই। আর সেই সূত্র ধরে মমতাও একই দাবি করে অভিযোগের আঙুল তোলেন সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র দিকে। সোমবার অনুব্রতের আইনজীবীর গলায় আবার শোনা গেল সেই সুর।

অনির্বাণের কথায়, ‘যদি গরুপাচার হয়েও থাকে, সেটা সীমান্তের ওপারে গিয়েছে। সীমান্তের ওপারে গরু গেলে সেটাই অপরাধ। আর সীমান্ত পাহারার দায়িত্বে থাকে কেন্দ্রীয় সংস্থা বিএসএফ, শুল্ক দফতর। এফআইআরেও বলা হয়েছে, আবগারি দফতরের অফিসারেরা এর সঙ্গে যুক্ত। তা সত্ত্বেও এর আগে মাত্র এক জন শুল্ক আধিকারিককে গ্রেফতার করা হয়েছিল। তিনি ৩২ দিনের মাথায় জামিন পান। অথচ অনুব্রতকে অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে। ’

গত বৃহস্পতিবার ভারতীয় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে আটক করে দেশটির সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। গাড়িতে তোলার পরেই শুরু হয় গেল বিজেপি সমর্থকদের উল্লাস। সেসময় রাস্তায় বাস থামিয়ে মিষ্টি বিতরণও করেন অনেকে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu