1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লালমনিরহাটে চার সাংবাদিকের ওপর হামলা, প্রধান আসামি সাহেব গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২২১ সময় দর্শন

যমুনা টেলিভিশনের সাংবাদিক আনিছুর রহমান লাডলা, প্রথম আলোর সাংবাদিক আব্দুর রব সুজনসহ চার সাংবাদিকের উপর হামলার ঘটনায় প্রধান আসামি সাহেব মন্ডল (৩৫)কে গ্রেফতার করেছে লালমনিরহাট থানা পুলিশ। রবিবার (১৪ আগষ্ট) বিকেলে লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম সংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার সাহেব মন্ডল সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে গেলে আজিজার রহমান মন্ডলের ছেলে। লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, আহত যমুনা টিভির সাংবাদিক আনিছুর রহমান লাডলার অভিযোগ দায়েরের পর অভিযান শুরু করা হয়। এরপর কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশকে অবগত করে উপজেলার সিঙ্গারডাবরি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আহত প্রথম আলোর সাংবাদিক আব্দুর রব সুজন সংবাদমাধ্যমকে বলেন, পেশাগত দায়িত্ব পালনে আমরা ৪/৫ জন সাংবাদিক লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে গেলে আজিজার রহমান মন্ডলের ছেলে সাহেব মন্ডল হামলা করে মারপিট করে। এসময় যমুনা টিভির সাংবাদিক আনিছুর রহমান লাডলাকে হত্যার উদ্দেশ্যে তার মাথায় আঘাত করলে তার মাতা ফেটে গুরুতর আহত হয়। তিনি আরও বলেন, হামলাকারীরা ২০/২৫জন থাকায় তারা আমাদের সাথে থাকা ক্যামেরা, ক্যামেরার ট্রাইপোট, মোবাইল ফোন ও হেলমেট নিয়ে যায়।

এ ঘটনায় যমুনা টিভির সাংবাদিক আনিছুর রহমান লাডলা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই মামলার প্রধান আসামী সাহেব আলীকে গ্রেফতার করেছে। এতে আমরা স্বস্তি পেয়েছি কিন্তু সন্তুষ্ট নই। কেননা মামলার আরপ তিনজন নামীয় ও অজ্ঞাত কোন আসামীকে গ্রেফতার করা হয় নাই।

লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, এ ঘটনায় লালমনিরহাট থানায় একটি মামলা হয়েছে। প্রধান হামলাকারী সাহেবকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu