1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কোস্টগার্ডের অভিযানে ১৪০০ লিটার চোরাই ডিজেলসহ আটক ১

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৯৮ সময় দর্শন

বাংলাদেশ কোস্টগার্ডের অভিযানে চাঁদপুর থেকে ১ হাজার ৪০০ লিটার চোরাই ডিজেলসহ একজনকে আটক করা হয়েছে। রোববার দুপুরে এক ব্রিফিংয়ে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

ব্রিফিংয়ে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৪ আগস্ট ২০২২) আনুমানিক সকাল ১১টা ৩০মিনিটের সময়ে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম তানজিমুল ইসলাম এর নেতৃত্বে চাঁদপুর সদর থানাধীন চর শফরমালী এলাকায় মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ইঞ্জিন চালিত স্টিলবডি ট্রলার থেকে ১৪০০ (এক হাজার চারশত) লিটার চোরাই ডিজেলসহ মো. সিদ্দিকুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চোরাই ডিজেল বিক্রির জন্য উত্তর মতলব থেকে চাঁদপুর মোহনার উদ্দেশ্যে যাচ্ছিলো ট্রলারটি। বর্তমানে বাংলাদেশে জ্বালানী তেলের সংকটময় মুহূর্তে এ ধরণের তেল চোরা কারবারীদের বিরুদবিরুদ্ধে বাংলাদেশ কোস্টগার্ড এর অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেশমা খাতুন।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত ডিজেল, ইঞ্জিনচালিত স্টিলবডি ট্রলার এবং আটককৃত ব্যক্তিকে চাঁদপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu